নৌকা ডুবিতে নিখোঁজের ৯ দিন পর মাঝির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিখোঁজের ৯ দিন পর নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট এলাকা মেঘনা নদী থেকে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার করা হয়।
মাঝি রাজু মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর এলাকার আতাব উদ্দিনের ছেলে।
সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী জানান, গত ২ নভেম্বর ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ মেঘনা নদী দিয়ে আশুগঞ্জে যাচ্ছিল। এসময় সকালে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বড়িকান্দি লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডকে জাহাজটি ধাক্কা দেয়। এতে বাল্ক হেডের মাঝিসহ তিনজন নদীতে ডুবে নিখোঁজ হন। এ সময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে উদ্ধার করা হয়। কিন্তু মাঝি রাজুর কোনো সন্ধান মেলেনি।
.png)
তিনি আরো জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম ও ডুবুরি দল একটানা কয়েকদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ রাজুর কোন সন্ধ্যান পাননি। বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি ডুবুরি দল ও নৌ-পুলিশের একটি দল দুর্ঘটনাকবলীত নৌকাটিকে উদ্ধারে অভিযান চালায়। পরে নৌকার নিচে বালিতে চাপা থাকা অবস্থায় নৌকার মাঝি রাজু মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।