ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ধ্যায় নিখোঁজ, রাতে ড্রেনে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১৭ নভেম্বর ২০২২
সন্ধ্যায় নিখোঁজ, রাতে ড্রেনে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ
বীর মুক্তিযোদ্ধা আবু তালেব

নড়াইলে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ ড্রেন থেকে  উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের অব্দার (বেড়িবাঁধ) ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব উপজেলার নড়াগাতি থানাধীন মাউলি ইউপির ইসলামপুর গ্রামের মৃত মোজাম শেখের ছেলে।

জানা যায়, সন্ধ্যায় বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা আবু তালেব। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মসজিদের মাইকে তার নিখোঁজের বিষয়টি ঘোষণা দেন। পরে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গন্ধবাড়িয়া গ্রামের সড়কের পাশে অব্দার ড্রেনে একটি মরদেহ দেখতে পান। পরবর্তীতে নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

মাউলি ইউপির চেয়ারম্যান রোজি হক বলেন, গ্রাম্য কোনো কোন্দল পূর্বে ছিল না। মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। এরমধ্যেই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের এমন মৃত্যু সত্যিই দুঃখজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা।

তিনি বলেন, খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!