ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ১৫ নভেম্বর ২০২২
মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের মিজোরাম রাজ্যের হাতিয়াল জেলায় পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা বিহারের বাসিন্দা।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে।

জানা গেছে, সোমবার দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পর পরই এ ঘটনা ঘটে। এতে সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার সকালে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ময়নাতদন্তের পর লাশগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

সূত্র : এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!