বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইসতেমা মাঠ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহমুদুল্লাহ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মো. শফির ছেলে।
স্থানীয়রা জানায়, দুদিন আগে নিখোঁজ হন মাহমুদুল্লাহ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি কোনো সন্ধান না মেলায় হাটহাজারী থানায় জিডি করে তার পরিবার।
.png)
হাটহাজারী থানার ওসি রুহুল আমীন বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।