ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ধ্যায় বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল স্কুলছাত্রের লাশ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৭ নভেম্বর ২০২২
সন্ধ্যায় বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল স্কুলছাত্রের লাশ
ফাইল ছবি

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলায় নয়ন মিয়া নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ওই উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ১৩ বছরের নয়ন ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি আলী হোসেন। 

Advertisement

তিনি বলেন, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নয়ন। পরে অনেক খুঁজেও তাকে পাননি স্বজনরা। সকালে পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তবে নয়নের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!