[ দেশজুড়ে ]
বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু
ছবিতে মো. মোস্তফা
কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে মো. মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঈদগাঁও নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে। মৃত মো. মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় গরম চা খাওয়ার বাজি ধরেন তারা। গরম চা খেতে গিয়ে মোস্তফার কণ্ঠনালী পুড়ে যন্ত্রণা শুরু হয়। তাকে ঠান্ডা পানীয় এবং আইসক্রিম খাওয়ানো হয়। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে মোস্তফাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!