ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২ ডিসেম্বর ২০২২
মানিকগঞ্জে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে একটি কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর দারুল আমান মুসলিম কবরস্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়। স্থানীয়রা পরদিন দুইটি কবর খোঁড়া এবং চারটি কবর নতুন করে ঢেকে দেওয়া অবস্থায় দেখেন।

Advertisement

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, দানিস্তপুর কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান কঙ্কাল চুরির ঘটনা জানিয়েছেন। উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!