ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৩ ডিসেম্বর ২০২২
পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ
লালচাঁন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর লালচাঁনের মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাসাইল গ্রামসংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৩৬ বছর বয়সী লালচাঁন একই গ্রামের শহীদ তাঁতীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, প্রতিদিন রাতে পদ্মায় মাছ ধরতে যেতেন লালচাঁন। আবার ফজরের আজানের সময় হাসাইল ঘাটে এসে মাছ বিক্রি করে বাড়ি ফিরতেন। বুধবার রাতেও নদীতে মাছ ধরতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। তার সঙ্গে থাকা মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

লালচাঁনের খালাতো ভাই বাবু হালদার বলেন, বুধবার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লালচাঁনের নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন তিনি। শনিবার সকালে লালচাঁনের সন্ধান শুরু করেন স্বজনরা। একপর্যায়ে নৌকা ও মরদেহ উদ্ধার করেন তারা।

আব্দুল্লাহপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, স্বজনরাই নদী থেকে নিখোঁজ লালচাঁনের মরদেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!