ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২ ডিসেম্বর ২০২২
মেঘনায় নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের লাশ চারদিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা চাঁদপুর নৌ থানায় সংবাদ দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড় রাজরাজেশ্বর ইউনিয়নের প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে।

গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর মাছঘাট থেকে জেলে ট্রলার এবং পুরান বাজার ভুঁইয়ার ঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ছেড়ে যাওয়ার সময় মেঘনা মোহনায় দুই ট্রলারের ধাক্কা লাগে। এতে পানিতে পড়ে নিখোঁজ হন জেলে শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও জেলের সন্ধান পায়নি।

Advertisement

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!