ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৩ ডিসেম্বর ২০২২
নারী নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু মিলাদকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হাসান পুরাতন কালুরঘাট এলাকায় শামসুল আলমের ভাড়া ঘরে থাকতেন। মিলাদও একই বাড়িওয়ালার ভাড়াটিয়া। দুইজন একটি ডক ইয়ার্ডে রঙের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন হাসান। এ সময় দোকানটিতে ঢুকে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন মিলাদ। এ অবস্থায় হাসান দোকান থেকে বেরিয়ে বাসার দিকে দৌড় দিলেও কিছু দূর গিয়ে রাস্তায় পড়ে যান। এরপরই তার ঘাড়ে ও পেটে ছয়বার ছুরি চালান পেছন থেকে ধাওয়া করে আসা মিলাদ। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান।

Advertisement

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, তারা দুইজন একসঙ্গে কাজ করতেন। একই বাড়িওয়ালার ভাড়া বাসায় থাকতেন। তারা দুইজন বন্ধু। কিন্তু সম্প্রতি নারীঘটিত একটি বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে মিলাদকে সবসময় উত্যক্ত করতেন হাসান। এর জেরে শনিবার বিকেলে হাসানকে ছুরিকাঘাত করেন মিলাদ। মিলাদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!