ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে প্রবাসী খুন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১২ নভেম্বর ২০২২
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে প্রবাসী খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মোবারক হোসেন নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায়  ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সিংহশ্রী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দশ দিন আগে সৌদি আরব থেকে থেকে ছুটি কাটাতে দেশে এসেছেন। আহতরা হলেন মো. আলম, খালেদা, হাদিউল ইসলাম ও রফিকুল ইসলাম।

Advertisement

আরো পড়ুন >>>ছেলের লাশ দেখা হলো না বাবার, পথেই গেল প্রাণ

নিহত মোবারক হোসেনের প্রতিবেশী ও সিংহশ্রী ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েকদিন আগেই মোবারক হোসেন বিদেশ থেকে বাড়ি ফিরেন। বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল ও রফিকুলের সঙ্গে শনিবার সকালে মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মো. হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক কিশোর তাকে জানিয়েছে।

ইউপি সদস্য হাজিউল আরো বলেন, কিশোরদের কাছে খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায়  পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া মডেল থানার ওসি এ এফ এম নাসিম বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!