[ দেশজুড়ে ]
আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন তুহিনের চুল
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনাসহ নানা দলের সমর্থক হিসেবে নানা কীর্তি করেন সমর্থকরা। আর বাংলাদেশের সমর্থক হলে তো কথাই নেই। তেমনি এক বিরল কীর্তি করেছেন মো. তুহিন নামে এক যুবক। এবার নিজের চুল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন তিনি।
শনিবার ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জে। তুহিন সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারের বাসিন্দা।
জানা যায়, ছোট বেলা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছেন তুহিন। গত ৪ বিশ্বকাপ ধরে রং তুলি দিয়ে নিজেকে আর্জেন্টিনার পতাকার রঙে এভাবে সাজিয়ে আসছেন। এবারও সবাইকে অবাক করেছে তার ব্যতিক্রমী উদ্যোগ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!