ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৬, ৪ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনাসহ নানা দলের সমর্থক হিসেবে নানা কীর্তি করেন সমর্থকরা। আর বাংলাদেশের সমর্থক হলে তো কথাই নেই। তেমনি এক বিরল কীর্তি করেছেন মো. লিটন (৩২) নামে এক যুবক। আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করেছেন তার গাড়ি।

ফরিদপুর সদরের মুরালীদাহ গ্রামের বাসিন্দা লিটন। পেশায় তিনি একজন গ্যারেজ মিস্ত্রি। গ্রামের অনেকে তাকে হিরো লিটন নামে ডাকেন। প্রতি বিশ্বকাপের সময় পতাকা উড়ালেও এবার গাড়ি রাঙালেন তিনি। আর তার গাড়ি দেখা মাত্রই ভিড় করছেন লোকজন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, তিনি নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। গাড়ির ওপরে রয়েছে লিওনেল মেসির ছবিসহ প্যানাসাইন। পাশে একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে। 

Advertisement

আর্জেন্টিনা ভক্ত হিরো লিটন সাংবাদিকদের বলেন, ২০০৮ সাল থেকে মেসির ভক্ত। এবারের বিশ্বকাপে দুই লাখ টাকা ব্যয়ে নিজের গাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে ও লিওলেন মেসির ছবি অঙ্কন করেছি। 

তিনি আরো বলেন, সামর্থ্য থাকলে গাড়িটি নিয়ে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সেই সঙ্গে মেসিকে গাড়িতে নিয়ে ঘুরাতাম।  সামর্থ্য না থাকায় নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দেই।

দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলেও আশা করছেন হিরো লিটন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!