ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে সেই আলোচিত রেফারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ৩ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে সেই আলোচিত রেফারি
সংগৃহীত ছবি

যারা রাশিয়া বিশ্বকাপ দেখেছেন, তারা সেই আসরে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটিও দেখেছিলেন নিশ্চয়ই। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারসিনিয়াক। পোলিশ এই রেফারি ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন। এবার কাতারেও থাকছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি আর্জেন্টিনাকে ম্যাচে সুবিধা দিয়েছেন। যেখানে লে আলবিসেলেস্তেদের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। তবে সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি লিওনেল মেসি। এবার আরেকবার আলোচনায় মারসিনিয়াক।

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মারসিনিয়াক।

Advertisement

পোল্যান্ডের ভিসলা প্লকে জন্ম নেয়া মারসিনিয়াক ছোট বয়স থেকে সাইক্লিংয়ে বেশি মনোযোগী ছিলেন। মাত্র ১২ বছর বয়সে ১০০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তার পরিবার তাকে সাইক্লিং থেকে সরে আসতে বলে। ধীরে ধীরে তিনি ফুটবলের প্রতি আসক্ত হন।

মারসিনিয়াকের ক্যারিয়ার শুরু হয় ২০১৪ সালে। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন। তবে আজ তাকে বেশ শক্ত হাতে ম্যাচ পরিচালনা করতে হবে। কারণ, ম্যাচটি নকআউটের।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!