স্কালোনির কণ্ঠে সমীহের অভাব ছিল না। আবার নিজেদের শক্তি সম্পর্কেও একটা ধারণা দিয়েছেন তিনি। স্কালোনি বলেন, 'প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দল কঠিন কিছু নয়, তবে দল হিসেবে তারা যথেষ্ট সংগঠিত এবং পরিকল্পিত।’
অস্ট্রেলিয়া ইউরোপের দল ডেনমার্ককে পরাজিত করেছিল গ্রুপ পর্বে। এই ফলাফলে স্কালোনি বিস্মিত কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। আর্জেন্টাইন কোচ তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি অস্ট্রেলিয়ান। আপনি কি এতে বিস্মতি?’ অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রত্যুত্তরে বলেন আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। '
.png)
এরপর স্ক্যালনির উত্তরটা ছিল বেশ কৌশলী এবং একই সঙ্গে প্রতিপক্ষকে সম্মান দেওয়া। আর্জেন্টাইন বস বলেন, ‘আমি মোটেও অবাক হইনি। তারা বিশ্বকাপ বাছাইয়ে তাদের অঞ্চলে চতুর্থ ছিল। এই দলটি বেশ ধারাবাহিক।’