ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজের কেজি ২৫ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ৪ ডিসেম্বর ২০২২
পেঁয়াজের কেজি ২৫ টাকা
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের কেজি এখন ২৫ টাকা। দুদিনের ব্যবধানে কেজিতে পাঁচ-ছয় টাকা কমে পাইকারিতে এ দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে বন্দর দিয়ে ৮-১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও এখন পরিমাণ বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবারেই ২৩টি ট্রাকে আমদানি হয়েছে ৬৪৩ টন পেঁয়াজ।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বলেন, দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়তি রয়েছে। তাই আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছিল। আমদানির তুলনায় চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগের সপ্তাহে ২১ টাকায় নেমেছিল পেঁয়াজের দাম। কিন্তু বাড়তে বাড়তে গত সপ্তাহে ৩২ টাকায় উঠেছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম ফের কমতে শুরু করেছে। দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ-ছয় টাকা করে কমে ২৫-২৬ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়া মৌসুমের শেষের দিকে পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে। তাই দামও কমছে। সবমিলিয়ে কম দামে পেঁয়াজ পেয়ে ক্রেতারা খুশি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!