ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪ ফুট লম্বা মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ৫ ডিসেম্বর ২০২২
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪ ফুট লম্বা মৃত ডলফিন
সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। রোববার দুপুরে সৈকতের লেম্বুর চরসংলগ্ন তিন নদীর মোহনায় ভেসে আসে ডলফিনটি।

পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে এটি উদ্ধার করে মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করেন তারা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বন বিভাগের সহযোগিতায় এটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি আমরা।

Advertisement

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!