ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ৬ অক্টোবর ২০২২
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন 
কুয়াকাটার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। ছবি: ডেইলি বাংলাদেশ

কুয়াকাটার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। কারণ এটির গায়ের রং পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা এবং মুখে জাল পেঁচানো রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে মুখ জড়িয়ে যাওয়ার কারণেই ডলফিনটির মৃত্যু হয়েছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সৈকতে এ বছর মোট ১৮ টি মৃত ডলফিন ভেসে আসে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!