[ দেশজুড়ে ]
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ
কুয়াকাটা সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত
কুয়াকাটা সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয়ে একটি গলিত লাশ ভেসে এসেছে। সোমবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সমুদ্র তীরে গিয়ে একজন পুরুষের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন মরদেহটি সাগরে থাকায় তা অনেকটাই গলে গেছে। দেখে চেনার উপায় নেই। তবে এটি ঝড়ের কবলে পড়ে নিখোঁজ থাকা কোনো জেলের লাশ হতে পারে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!