ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই শাবনুরের লাশ চুরির চেষ্টা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ২৮ আগস্ট ২০২২
দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই শাবনুরের লাশ চুরির চেষ্টা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই কবর খুঁড়ে শাবনুর খাতুন নামে এক গৃহবধূর লাশ চুরির চেষ্টা করেছেন দুর্বৃত্তরা।

শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার পারকোল কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। মৃত শাবনুর বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের চাঁদ মিয়ার স্ত্রী এবং পারকোল গ্রামের আলম শেখের মেয়ে।

জানা যায়, প্রায় সাত বছর আগে শাবনুরের সংগ্রামপুর গ্রামের নবাব আলীর ছেলে চাঁদ মিয়ার সঙ্গে দেড় লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়। তবে বিয়ের পর আরো টাকার জন্য শাবনুরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে নিজ শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে শনিবার সন্ধ্যায় পারকোল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

Advertisement

এরপর রোববার সকালে শাবনুরের স্বজনরা তার কবর জিয়ারত করতে গেলে কবরটি খনন করা দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে কবরটি পরিদর্শন করে এবং কবরের মধ্যে লাশটি অক্ষত অবস্থায় পান। পরে স্বজনরা কবরটি পুনরায় মাটি দিয়ে মেরামত করে দেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা মাটি খনন করলেও লাশ নিতে পারেনি। কারা এ ধরনের কাজ করতে পারে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দাফন নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!