[ দেশজুড়ে ]
নানার বাড়ি থেকে লাশ হয়ে ফিরল মায়েশা
মায়েশা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদের ঘাট এলাকায় পুকুরে ডুবে মায়েশা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মায়েশা বোয়ালখালী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতলা এলাকার মোহাম্মদ আকতারের মেয়ে।
স্বজনরা জানান, দুদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল মায়েশা। বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওহি উদ্দিন বলেন, বিকেলে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!