ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাক্তারের কাছে গিয়ে ফেরেননি মা, পুকুরে ডুবে মরল ছেলে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২৬ আগস্ট ২০২২
ডাক্তারের কাছে গিয়ে ফেরেননি মা, পুকুরে ডুবে মরল ছেলে
বোনের সঙ্গে পাভেল

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে ফারহান ইসলাম পাভেল নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের জামাল উল্লাহ পোস্টমাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পাভেল একই বাড়ির ফখরুল ইসলাম টিপুর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে যান টিপুর স্ত্রী। বাড়িতে শাশুড়ির কাছে ছেলে পাভেলকে রেখে যান তিনি। তবে কাল আর তিনি ফেরেননি। শুক্রবার সকালে পাভেলকে দীর্ঘক্ষণ না দেখে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে পাভেলের মরদেহ উদ্ধার করেন তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!