[ দেশজুড়ে ]
কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরল ছেলে
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে মনির হোসেন মনির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের ছালামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। মনির একই বাড়ির ব্যবসায়ী আমরি হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন মাসহ পরিবারের অন্য সদস্যরা। এর মধ্যেই কোনো এক সময় তাদের অজান্তে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু মনির। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!