ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে রিয়া হত্যা মামলায় স্বামী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ৫ ডিসেম্বর ২০২২
রাণীনগরে রিয়া হত্যা মামলায় স্বামী গ্রেফতার
ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ রিয়া মুনিকে হত্যা মামলায় তার স্বামী মিলন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে রাণীনগর উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ৫ অক্টোবর স্ত্রী হত্যায় দায়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারকৃত মিলন মিয়া উপজেলার ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের রুবেল আলীর মেয়ে রিয়া মুনির দুই বছর আগে ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিয়ার শ্বশুরবাড়িতে পারিবারিক কলহ চলছি। এছাড়া যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই রিয়াকে তার স্বামী মিলনসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাতে যৌতুককে কেন্দ্র করে গৃহবধূ রিয়ার সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়।

Advertisement

এর জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রিয়াকে মারপিট করে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন। এরপর বাড়ি থেকে সবাই পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ রিয়ার বাবা রুবেল বাদী হয়ে রিয়ার স্বামী মিলন, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি মনিকা, ননদ-জাসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মিলনকে সোমবার সকালে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!