[ দেশজুড়ে ]
নলডাঙ্গায় আখক্ষেত থেকে লাশ উদ্ধার
ফাইল ফটো
নাটোরের নলডাঙ্গায় আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদিঘা গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে ঐ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, ঐ আখক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। অর্ধগলিত অবস্থায় থাকায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার নাম-পরিচয় শনাক্ত করতে সিআইডির রাজশাহীর ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!