অগ্নিদগ্ধ রাফি রাজশাহী শহরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে শ্রমিক হিসেবে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন।
.png)
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে রাফি নামে এক যুবক নিজ শরীরে আগুন দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিট) ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ। রাফি মানসিক রোগে ভুগছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি জেনেছি। ওই যুবক কেন শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকেও শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।