[ দেশজুড়ে ]
ভালুকায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় আল মদিনা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের আল মদিনা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, সিডস্টোর বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
.png)
ভালুকা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার উজ্জ্বল মিয়া বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!