ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১১:১৭, ১০ ডিসেম্বর ২০২২
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার সকাল ৯টার দিকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে সামনের দিকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, শীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের প্রকোপ বেড়েছে। স্থানীয়রা জানায়, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবদি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তবে ঠাণ্ডার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। এ ছাড়া শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা।

Advertisement

জেলার সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, শীতে হাসপাতালে শিশু রোগী বেড়েছে। আমাদের চিকিৎসকরাও সেবা দিয়ে যাচ্ছেন। কর্মসময়ের বাইরেও তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!