শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে।
শরীফের দুলাভাই জাকির হোসেন পাভেল বলেন, বিকেলে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন শরীফ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ির পাশে দোকানে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন ভেবে পরিবারের কেউ চিন্তা করেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে একটি ক্ষেতে শরীফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। তার চিৎকারে পরিবারসহ এলাকার লোকজন এসে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, শরীফ কৃষি কাজ করতেন। তার সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে। এ ঘটনায় মামলা করবেন পরিবারের লোকজন।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।