[ দেশজুড়ে ]
৪ দিন পর মা-ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ
শেরপুরে নিখোঁজের চারদিন পর সেপটিক ট্যাংক থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী-শাশুড়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শিংপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- একই এলাকার রোমানা আক্তার রোকসানা ও তার ছেলে জুনাইদ হাসান রাফিদ। রোকসানা পেশায় সেবিকা ছিলেন। শহরের সাতরঙ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল জুনাইদ।
স্থানীয়রা জানায়, ৩ ডিসেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মা-ছেলে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি স্বজনরা। এ ঘটনায় বুধবার রাতে শেরপুর সদর থানায় জিডি করেন রোকসানার বোন। বৃহস্পতিবার সকালে মা-ছেলের খোঁজে নামে পুলিশ। কিন্তু দুপুরে বাসার সেপটিক ট্যাংক থেকে রোকসানা ও জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী মাসেক, শাশুড়িসহ তিনজনকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!