সোমবার সকালে সদর উপজেলার ডায়াবেটিকস হাসপাতালে এ ঘটনা ঘটে। আছিয়া সদরের শিবপুর ইউনিয়নের জেলে আবদুর রহমানের স্ত্রী।
স্বজনরা জানান, রোববার রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন আছিয়া। তার অপারেশন করান গাইনি চিকিৎসক আফরোজা বেগম। অপারেশনের পর আছিয়া অসুস্থ হয়ে পড়লেও কোনো চিকিৎসা করানো হয়নি। সোমবার সকালে মুমূর্ষু অবস্থায় তাকে বরিশালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে আছিয়া মারা যান।
.png)
আছিয়ার স্বামী আবদুর রহমান বলেন, অপারেশনের পর আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেননি চিকিৎসকরা। তারা চিকিৎসায় অবহেলা করেছেন। হাসপাতালে রোগীর মৃত্যু হলেও তারা বুঝতে দেননি।
হাসপাতালের অটি ইনচার্জ ইসমাইল বলেন, সিজারের পর রোগী অসুস্থ ছিলেন। সকালে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েরর সহকারী পরিচালক ও গাইনি চিকিৎসক ডা. আফরোজা বলেন, অপারেশন সফলভাবেই হয়েছে। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়নি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বয়স একটু বেশি হওয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।