সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ এর মিডিয়া সেল। এর আগে, রোববার রাতে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. সোহেল রানা এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. মনির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল তিনজন ব্যক্তি কৌশলে দুইটি বড় কাগজের কাটুন রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা সম্ভব হলেও অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান। গ্রেফতারকৃত দুই ব্যক্তির কাছে থেকে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
.png)
এতে আরো বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।