ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ শতাধিক যানবাহন নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ১৩ ডিসেম্বর ২০২২
পাঁচ শতাধিক যানবাহন নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলে মেতেছে দেশ। সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। ফুটবল প্রেমীদের উত্তেজনাটা তাই একটু বেশি। এ উন্মাদনায় বরগুনার আমতলীতে বর্ণাঢ্য এক শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে আমতলী পৌর শহরের সিনেমা হলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হলের সামনে এসে শেষ হয়।

স্থানীয়রা জানান, প্রায় ঘণ্টাব্যাপী চলে এ শোভাযাত্রা। শোভাযাত্রায় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে পাঁচ শতাধিক যানবাহনে অংশ নেন হাজারো সমর্থক। এতে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Advertisement

শোভাযাত্রা অংশ নেয়া মহিউদ্দিন অপু নামে এক সমর্থক বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুই শতাধিক মোটরসাইকেল, তিন শতাধিক অটোরিকশা এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যানে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা এ শোভাযাত্রায় অংশ নেন। আমাদের আশা এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ ট্রফি জিতবে।

অশোক কর্মকার নামে এ শোভাযাত্রা আয়োজকদের একজন বলেন, বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে স্থানীয় তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতেই এ শোভাযাত্রার আয়োজন। আমরা আশাবাদী এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ ট্রফি জিতবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!