বুধবার ভোরে কসবা পৌরসভার ইমামপাড়া এলাকা থেকে গাঁজাসহ অটোরিকশাটি উদ্ধার করা হয়।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার ইমামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)