ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে হাসপাতালে কয়েদির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১৪ ডিসেম্বর ২০২২
পঞ্চগড়ে হাসপাতালে কয়েদির মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলেমান আলী নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা গেছে, সোলেমান আলীর বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

জানা যায়, পঞ্চগড় আদালতে এক মামলায় গত ১২ ডিসেম্বর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয় সোলেমান আলীর। বিকেলে আদালত হাজত থেকে তাকে কারাগারে নেয়ার পর পরেই সে অসুস্থ  হয়ে পড়ে। তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। তখনই তাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কারা পুলিশের পাহাড়ায় দুই দিন চিকিৎসা চলার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়। 

Advertisement

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূইয়া বলেন, আগে থেকেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সে মাদকাসক্তও ছিলো। তার হার্টফেইলরের সঙ্গে তার কিছু জরুরি সেবা দরকার যেটি আমাদের হাসপাতালে ছিলো না। 

পঞ্চগড় কারাগারের ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন বলেন, তাকে আদালত থেকে কারাফটকে আনার পরেই সে অসু¯ হয়ে পড়ে। পরে আমরা তাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করি। সেখানেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!