[ দেশজুড়ে ]
সোয়েটারে লুকানো ছিল ২ কোটি টাকার সোনা
সোনার বারসহ আটক মো. নাজমুল হোসেন
যশোরের চৌগাছা সীমান্তে অভিযানে চালিয়ে ২ কেজি ওজনের ১৮টি সোনার বারসহ মো. নাজমুল হোসেনকে (২২) আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
আটককৃত নাজমুল উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের মো. শরিফুল আলম বাবুর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুর গ্রামের পাকা রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দেয়। তিনি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
.png)
পরবর্তীতে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে লুকানো ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এর আনুমানিক ওজন দুই কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। আটককৃত নাজমুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের ও সোনার বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!