ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় পদ্মাসেতুতে দুর্ঘটনার কবলে তিন বাস, আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশায় পদ্মাসেতুতে দুর্ঘটনার কবলে তিন বাস, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশা থাকায় পদ্মাসেতুতে পরপর তিনটি বাস দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এতে এক কিশোরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ১৯ নম্বর পিলারের নিকট ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পদ্মাসেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাসার (১৬) নামে এক কিশোরকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেতুজুড়ে ঘনকুয়াশা ছিলো। এ সময় ঢাকামুখী লেনে ১৯ নম্বর পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সার্ভিস, মেঘনা ট্রাভেলস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের তিনটি বাস পেছন থেকে পরপর ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময় দুমড়ে-মুচড়ে যায় মেঘনা ট্রাভেলস, শরীয়তপুর সার্ভিস বাসের সামনের অংশ ও টঙ্গীপাড়া বাসের পেছনের অংশ। আহত হন কমপক্ষে পাঁচ যাত্রী। বেশকিছু সময়ের জন্য যান চলাচল জন্য বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসের সহযোগিতায় গন্তব্যে চলে যান। আহত বাসার নামে এক কিশোরকে উদ্ধারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

Advertisement

ওসি আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবরের পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা জানান, পদ্মাসেতুতে দুর্ঘটনায় বাশার নামে একজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তার বাড়ি শ্রীনগরের খিলপাড়া এলাকায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!