[ দেশজুড়ে ]
ফরিদপুরে ৮শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরে ৮শ’ ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার দিবাগত রাতে ফরিদপুর-ভাঙ্গা সড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হাসান মীর ভাঙ্গার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসান মীরকে ৮শ’ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
.png)
ঢাকা এবং কক্সবাজার থেকে তিনি বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা রুজু করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!