ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কা, নিহত এক 

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১৫ ডিসেম্বর ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কা, নিহত এক 
শালিখা থানা। ছবি: সংগৃহীত

মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় ১ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার সীমাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোহম্মদ আলী নরসিংদীর সেনের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন লিয়াদ হোসেন, মো. আমির হোসেন ও শান্ত মোল্লা। 

মাগুরা শালিখা থানার ওসি মো. বিসারুল ইসলাম জানান, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টা দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককের পেছনে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত হয় আরো তিন বাসযাত্রী। আহত তিনজনকে উদ্ধার করে পুলিশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।

Advertisement

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান, সকালে সীমাখালী বাজারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!