ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ট্র্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৫ ডিসেম্বর ২০২২
নড়াইলে ট্র্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের বসুপটি এলাকায় ট্র্যাংক লরির ধাক্কায় আশরাফ আলী নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী যশোর শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন রোডের বাসিন্দা হাসেম আলী তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী আশরাফ আলী লোহাগড়া থেকে মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। বসুপটি এলাকায় পৌছালে পেছন দিকে থেকে আসা একটি ট্রাংকলরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাংকলরি তার মাথার ওপর দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আশরাফ আলীর মৃত্যু হয়। ঘটনাস্থলে তার মাথার মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো। 

লোহাগড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার অমল কৃষ্ণ বসু বলেন, খবর শোনার পর আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পুলিশ পরির্দশক হামিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটি আটকানো হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।  এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!