ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে হত্যা মামলার আসামি শিবির নেতা নিয়াজ গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১৫ ডিসেম্বর ২০২২
চাঁদপুরে হত্যা মামলার আসামি শিবির নেতা নিয়াজ গ্রেফতার
গ্রেফতারকৃত শিবির নেতা নিয়াজ

চাঁদপুরে বিস্ফোরক ও হত্যা মামলার আসামি শিবির নেতা মো. নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত শিবির নেতা নিয়াজ মোর্শেদ শহরের নাজির পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে শহরের একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করছেন। এর আগে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে চাকরি করতেন।

জানা গেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের মিছিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হন। ঐ ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার মজুমদার ১৩ শিবিরকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামি করে পৃথক মামলা করা হয়। বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়। ঐ মামলায় এজহারভুক্ত আসামি হলেন শিবির নেতা মো. নিয়াজ মোর্শেদ।

চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ বিস্ফোরক ও হত্যা মামলার আসামি মো. নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!