ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা, ৬৬ শিবিরকর্মী আটক

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ১৯ নভেম্বর ২০২২
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা, ৬৬ শিবিরকর্মী আটক
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে ৬৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঐ উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাভারের ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতার পরিকল্পনা করছে- এমন অভিযোগে ৬৬ জন শিবিরকর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বেশকিছু আলামতও।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!