[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে বৈঠক থেকে দুই শিবির নেতা আটক
আটক: প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে দলীয় বৈঠক থেকে ইসমাইল হোসেন সুমন ও রাসেল মাহমুদ নামে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের বেড়ির মাথার একটি বাসায় বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তবে পুলিশের দাবি, তারা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
.png)
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শিবির নেতা
লিংক সফলভাবে কপি হয়েছে!