ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহিষ চুরির মামলায় চেয়ারম্যান কারাগারে 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১৫ ডিসেম্বর ২০২২
মহিষ চুরির মামলায় চেয়ারম্যান কারাগারে 
নবী হোছাইন চৌধুরী

মহিষ চুরির মামলায় কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউপির চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা গেছে, মহিষ চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিন্ম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।

Advertisement

নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!