টেকনগপাড়া এলাকায় নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)। নাওজোর এলাকায় নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর এবং অন্যজনের ৩০ বছর।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মো. ফারুক হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
.png)
তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর এবং অন্য জনের ৩০ বছর। নিহতদের স্বজনরা থানায় আসার পর তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বাসন থানার ওসি মো. রোকন মিয়া বলেন, গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে জাকির হোসেন ও আবু তায়েব মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।