ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ১৪ মামলার আসামি মাদকসহ আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১৭ ডিসেম্বর ২০২২
আখাউড়ায় ১৪ মামলার আসামি মাদকসহ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৪ মামলার আসামি হামিদ মিয়াকে মাদকসহ আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তাকে নিজ বাড়ি থেকে স্কাফ সিরাপসহ আটক করা হয়। আটককৃত হামিদ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মহরম আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরপুর গ্রামের হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ পিচ স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মাদক ও একটি অন্য ধারাসহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!