সোমবার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার মনিয়ন্দ ইউপির শিবনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে রুহুল আমিন ও নরসিংদীর আলমান মিয়ার স্ত্রী নিলুফা বেগম।
আখাউড়া থানার ওসি মো.আসাদুল ইসলাম জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও স্কাফ সিরাপসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
.png)