ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১৮ ডিসেম্বর ২০২২
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদক মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত মো. সুজন  শরিয়তপুরের পালং থানার চিকন্দী এলাকার বাসিন্দা। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, রোববার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি সুজন। পরে তাকে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদক দ্রব্য আইনে মামলা ছিল। তিনি ২০১৮ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!