ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শিরনি খাওয়ালেন সাংবাদিক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২০ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শিরনি খাওয়ালেন সাংবাদিক
শিরনি খাওয়ার আয়োজন

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে টাঙ্গাইলের সখীপুরে শিরনি খাওয়ার আয়োজন করেছেন জুলহাস গায়েন নামে এক সাংবাদিক।

মঙ্গলবার বিকেলে সখীপুর পৌর শহরের শাহ কামালের মাজারে এ আয়োজন করা হয়। জুলহাস দৈনিক সংবাদের সখীপুর উপজেলা প্রতিনিধি ও রেডিও-টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী।

জুলহাস জানান, ২০০২ সালে লিওলেন মেসির খেলা দেখে প্রেমে পড়েন তিনি। একইভাবে ও সময়ের ব্যবধানে ফুটবল জগতে বিশ্ব তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন মেসি। আর ফুটবল বিশ্বকাপে একমাত্র মেসিই তার কাছে সুপারস্টার। যার পায়ে জাদু রয়েছে। আর মেসির জাদুতে তিনি মুগ্ধ।

Advertisement

তিনি জানান, এবারের বিশ্বকাপ শুরু থেকে জার্সি বিতরণ ও খেলার সময় নানা ধরনের খাবারের আয়োজন করেছেন তিনি। এছাড়া ফাইনালে জিতলে দুধ দিয়ে রান্না শিরনি খাওয়ানোর মানত করেন। সেই মানত মঙ্গলবার পূরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!