ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল তরুণীর বিবস্ত্র মরদেহ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ২১ ডিসেম্বর ২০২২
জঙ্গলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল তরুণীর বিবস্ত্র মরদেহ
ফাইল ছবি

সাভারের আশুলিয়ার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুর্গন্ধ পেয়ে জঙ্গলটিতে তল্লাশি করে তারা। এ সময় বিবস্ত্র মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আব্দুস সবুর খান।

Advertisement

তিনি বলেন, তরুণীটির মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। প্রায় অর্ধনগ্ন। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!